ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন আগামীকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে।
বুধবার (২২ নভেম্বর) আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাস নেতা মুসা আবু মারজুক চুক্তি কার্যকরের এ সময় জানান।
তিনি বলেন, হামাস এবং ইসরাইলের মাঝে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে কার্যকর হবে।
তিনি আরও বলেন, গাজ্জায় বন্দী ৫০ জিম্মির মুক্তি ও চারদিনের যুদ্ধবিরতির শর্তে ইসরাইল এক চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর হামাসের পক্ষ থেকে চুক্তিটি কার্যকরের সময় জানানো হয়েছে।











