spot_img

গায়েবি মামলা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমানো যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ফকিরাপুলে বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আন্দোলন দমাতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার পর এখন গায়েবি সাজা দেওয়া হচ্ছে। বেশ কয়েক বছর আগে মৃত ব্যক্তি ও গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সাজা দেওয়া হচ্ছে।

রিজভী আরও বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া সাজা চক্রান্তমূলক এবং অবৈধ সরকারের নির্দেশেই দেওয়া হচ্ছে বলে আবারও প্রমাণিত হলো। কিন্তু গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। অবৈধ ক্ষমতাকে আর বৃদ্ধি করা যাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ