spot_img
spot_img

আমেরিকা ছাড়া বিশ্বের সব দেশ যুদ্ধবিরতি চায় : হামাস

আমেরিকা ছাড়া গোটা বিশ্ব যুদ্ধবিরতি চায় বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

বুধবার (২২ নভেম্বর) এক বার্তায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক এ কথা জানান।

তিনি বলেন, কেবল আমেরিকা ছাড়া বিশ্বের সব দেশ যুদ্ধবিরতি চাইছে।

তিনি আরও বলেন, আমরা স্থায়ী যুদ্ধবিরতি চাই। বন্দিবিনিময়ের জন্য আমরা প্রস্তুত। দখলদার ইসরাইল দ্বারা আরোপিত সব পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত। কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের ইসরাইল লক্ষ্যবস্তু করবে না এমন কোনও নিশ্চয়তা নেই।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ