spot_img

ব্রিকসের সদস্য হতে আবেদন করেছে পাকিস্তান

২০২৪ সালে ব্রিকসে যোগদান এবং সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে পাকিস্তান।

রাশিয়ায় পাকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মাদ খালিদ জামালি এক সাক্ষাতকারে এ কথা জানান।

পাকিস্তান তার ব্রিকস সদস্যপদের জন্য আবেদন দাখিল করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তান ইতিমধ্যেই আবেদন করেছে।

তিনি নিশ্চিত করেন যে, ২০২৪ সালে যখন রাশিয়া প্রেসিডেন্ট হবে তখন গ্রুপে যোগ দেওয়ার পরিকল্পনা করছে ইসলামাবাদ।

তিনি আরও বলেন, পাকিস্তান এ গুরুত্বপূর্ণ সংস্থার অংশ হতে চায় এবং আমরা সাধারণভাবে পাকিস্তানের সদস্যপদ এবং বিশেষ করে রাশিয়ান ফেডারেশনের সমর্থন বাড়ানোর জন্য সদস্য দেশগুলির সাথে যোগাযোগ করার প্রক্রিয়া করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ