spot_img
spot_img

গাজ্জায় বেশকিছু অজ্ঞাত লাশ গণকবরে দাফন

দক্ষিণ গাজ্জা উপত্যকার খান ইউনিসের একটি কবরস্থানে বুধবার (২২ নভেম্বর) একটি গণকবরে বেশ কয়েকজন ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। নীল টারপলিনে মোড়ানো লাশগুলোকে স্ট্রেচারে করে নামানো হয়। লাশগুলো বালুকাময় গর্তে ধীরে ধীরে দাফন করা হয়। কিছু কবর শিশুদের জন্যও খনন করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের জরুরি কমিটির বাসেম দাবাবেশ জানান, এই শহীদদের বিদায় জানানোর মতো কেউ নেই। তাই আমরা তাদের কবর দেওয়ার জন্য একটি গণকবর খনন করেছি। তারা অজানা শহীদ।

কবরস্থানের কমিটির সদস্যদের মতে উত্তর গাজ্জা উপত্যকার ইন্দোনেশিয়া ও আল-শিফার হাসপাতালগুলো থেকে এসব বিপুল সংখ্যক লাশ বয়ে আনা হয়।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, জাবালিয়া শরণার্থী শিবিরের প্রান্তে অবস্থিত ইসরাইলি বিমান হামলার শিকার ইন্দোনেশিয়া হাসপাতালটি সোমবার আংশিক খালি করা হয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ