spot_img

২৮ নভেম্বর আদালতে ইমরান খানকে হাজিরার নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২৮ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ নির্দেশ দেওয়া হয়।

ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা বলেন, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগস্টে কারাগারে পাঠানোর পর এবারই প্রথম আদালতে হাজিরা দেবেন তিনি।

তিনি আরও বলেন, গতকাল বুধবার কারাগারে আটক ইমরান খানের জামিনের আবেদন গ্রহণ করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত।

এর আগে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে কারাগারে ইমরান খানের বিচারকে অবৈধ ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

জানা যায়, ২৩ অক্টোবর রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তিন বছরের কারাদণ্ড স্থগিত করলেও মুক্তি পাননি তিনি। এই মামলায় তাকে কারাগারে রাখা হয়।

গত বছর ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন ওয়াশিংটনের পাকিস্তানি রাষ্ট্রদূত। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ