spot_img
spot_img

ইসরাইলি হামলায় নিহত ১৪ হাজার ৫৩২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৫৩২ জনে। নিহত শিশুর সংখ্যা ৬ হাজার এবং নারীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসরাইলি হামলায় আহত হয়েছে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহতদের মধ্যেও নারী ও শিশুদের হার ৭৫ শতাংশের ঊর্ধ্বে।

সেখানে বলা হয়, সাধারণ ফিলিস্তিনিরা ছাড়াও গত দেড় মাসে গাজ্জায় নিহত হয়েছে ২০৫ জন ডাক্তার-নার্স-চিকিৎক, ২৫ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ৬৪ জন সাংবাদিক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ