spot_img
spot_img

যুদ্ধবিরতিতে গাজ্জায় ৮০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে : হামাস

কাতারের মধ্যস্থতায় আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) থেকে ৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

আজ বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করে।

যুদ্ধবিরতিতে ইসরাইলের সঙ্গে শুক্রবার সকাল থেকে পরবর্তী ৪দিন কোনো ধরনের যুদ্ধ করবে না বলে জানায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস।

আল-কাসসাম ব্রিগেডস আরও জানায়, যুদ্ধবিরতির এই চারদিনে গাজ্জায় ৮০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। তবে সেগুলো একসঙ্গে আসবে না। প্রতিদিন ২০০টি ট্রাক ত্রাণ নিয়ে আসবে। এছাড়া যুদ্ধবিরতির সময় প্রতিদিন ৪ ট্রাক জ্বালানিও গাজ্জায় আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ