spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল

শুক্রবার সকাল থেকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি। ফলে উত্তর গাজ্জায় বসবাসরত ফিলিস্তিনিরা বাড়ি ফেরার চেষ্টা করছিল। ঠিক এমন সময় এসব ফিলিস্তিনিদের উপর টিয়ার গ্যাস ও গুলি চালায় দখলদার ইসরাইল বাহিনী। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে।

এর আগে, বিমান থেকে ফিলিস্তিনের জনগণের উদ্দেশ্যে হুমকিমূলক লিফলেট প্রদান করে দখলদার ইসরাইলি বাহিনী।

যেখানে বলা হয়, “যুদ্ধ এখনও শেষ হয়নি। দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার কথা চিন্তাও করবেন না। আপনি নিজেই বিপদে পড়বেন।”

তবে কিছু মানুষ উত্তরে যেতে সক্ষম হয়েছে। তাদের সাক্ষাৎকার অনুযায়ী সেখানে ইসরাইল সেনাবাহিনীর উপস্থিতি নেই।

এদিকে, দখলকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশনের মতে, ২২ বছরের এক যুবককে অভিযান চলাকালে হত্যা করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ