অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদ।
আল-জাজিরাতে প্রচারিত একটি ভিডিওতে এমন বার্তা প্রদান করেন আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা।
তিনি বলেন, যতদিন না ইসরাইলি দখলদারিত্ব শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সামরিক ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করবে ব্রিগেড। সেই সঙ্গে যেকোনও ধরনের লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, গত ৪৮ দিনের চলমান যুদ্ধে ইসরাইলের দিকে শত শত রকেট ও মর্টার শেল নিক্ষেপ করেছে আল-কুদস ব্রিগেড।
আবু হামজা বলেন, আমরা সাদা পতাকা উত্তোলন করবো না বরং যুদ্ধে বিজয়ী রূপে আবির্ভূত হব।
আবু হামজা আরও বলেন, কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ইসরাইলিদের কাছে ছেড়ে দেবে না প্রতিরোধ সংগঠনগুলো। এছাড়াও কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধের ময়দান ত্যাগ করব না আমরা।
সূত্র: প্রেস টিভি










