spot_img

আমেরিকার কারাগারে মানবেতর জীবনযাপন করছেন ড. আফিয়া সিদ্দিকী

পাকিস্তানের স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী আমেরিকার কারাগারে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের আইনজীবী ইমরান শফিক।

সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্টে ড. আফিয়া সিদ্দিকীর মামলার শুনানি শেষে আইনজীবী ইমরান শফিক এ কথা জানান।

তিনি বলেন, আফিয়া সিদ্দিকী আমেরিকার একটি কুখ্যাত কারাগারের ছোট একটি সেলে বন্দী, সেখানে তাঁকে সীমাহীন নির্যাতন করা হচ্ছে এবং তিনি পশুর চেয়েও খারাপ জীবনযাপন করছেন। তাঁকে যাতে অন্য কোনও কারাগারে স্থানান্তর করা যায়, আমরা সে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আফিয়া সিদ্দিকীর সাথে খুব শিগগির-ই তাঁর বোন ফৌজিয়া সিদ্দিকী দেখা করবেন। এ সময় তার সাথে সিনেটর মুশতাক ও সিনেটর তালহাও থাকবেন।

ইমরান শফিক বলেন, ফৌজিয়া সিদ্দিকীর মার্কিন সফর নিয়ে নিরাপত্তা শঙ্কা ছিল, যার পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ