spot_img

অবরোধের সমর্থনে রাজধানীর আগারগাঁওয়ে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা ৯ম দফা অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীর আগারগাঁওয়ে মশাল মিছিল করেছে বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় আগারগাঁও থেকে মিছিল শুরু হয়ে শেওড়া পাড়ায় গিয়ে শেষ হয়। মশাল মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। অবৈধ সরকারের বিরুদ্ধে দেশের বেশির ভাগ জনপ্রিয় রাজনৈতিক দল। তারা নির্বাচন বর্জন করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই তারা নির্বাচনে যাবে। তিনি আরও বলেন, চারদিক থেকে যেভাবে সরকারের বিরুদ্ধে লাল নোটিশ আসছে, জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিজয়ের মাসেই অবৈধ সরকারের পতন ঘটবে। দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।

মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ড. খন্দকার বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুর জামান তারেক, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রাফিজুল হাই রাফিজ, এ বি এম মাহমুদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আউয়াল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ