spot_img

গাজ্জার পাশাপাশি পশ্চিম তীরে বৃদ্ধি পাচ্ছে ইসরাইলী সহিংসতা

গাজার পাশাপাশি দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বৃদ্ধি পাচ্ছে বিশ্ব মানবতার শত্রু ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সহিংসতা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ৪ ফিলিস্তিনিকে হত্যা ও ৬০ জনকে গ্রেফতার করেছে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা।

আল জাজিরা পশ্চিম তীর প্রতিনিধি স্ট্রেটফোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ইসরাইলী সেনাদের গুলিতে নিহত ৪ ফিলিস্তিনিদের মধ্যে ১৬ বছর বয়সী ১জন কিশোরও রয়েছে। নিহতদের ১জন জেনিনের ও বাকি ৩জনের নাবলুসের বাসিন্দা ছিলেন।

তিনি আরো জানান, পশ্চিম তীরের শরণার্থী এলাকাগুলোতে প্রতিনিয়ত ইসরাইলী সেনাদের অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষত শরণার্থী এলাকা তুলকারামে অভিযানের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অভিযানের ন্যায্যতার প্রশ্নে ইসরাইলের পক্ষ থেকে বলা হচ্ছে যে, তুলকারামে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের অবস্থান রয়েছে।

তিনি আরো বলেন যে, ফারুন, কামাল সালামা, সিলাতুদ দাহর, আল আতরা, আরানা, আল জালামা, ফাকুয়া, আল আরকা, জুবুবা, বাইতে দাজান ও বাইতে লাহামের আইদা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ৬০জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার রাষ্ট্রটির সেনারা। এছাড়া ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলের সন্ত্রাসী সেনা ও উগ্র ইহুদিবাদী অবৈধ শরণার্থীদের হামলায় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শহীদের সংখ্যা ২৬৬-তে এবং গ্রেফতারকৃত ফিলিস্তিনির সংখ্যা ৩ হাজার ৬৪-তে গিয়ে পৌঁছেছে। অথচ দখলকৃত ফিলিস্তিনের এই অংশে হামাসের কোনো অস্তিত্ব নেই।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা বৃদ্ধি প্রসঙ্গে স্ট্রেটফোর্ড বলেন, ইসরাইলী সেনাদের সাথে সম্মিলিতভাবে অবৈধ শরণার্থীদের আকস্মিক হামলার অর্থ হলো, দখলকৃত অঞ্চল জুড়ে বসবাসকারী ফিলিস্তিনিরা প্রতিদিন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। কেননা অঞ্চলটিতে উগ্র ইহুদিবাদী অবৈধ শরণার্থীদের সংখ্যা বাড়ার সাথে সাথে ফিলিস্তিনিদের উপর প্রতিনিয়ত সন্ত্রাসী হামলার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

জাতিসংঘের বক্তব্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে গত ৫ ডিসেম্বর পর্যন্ত দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ইহুদিবাদী অবৈধ শরণার্থীরা মোট ৩০৮ টি সন্ত্রাসী হামলা চালিয়েছে। এর জেরে আমেরিকাও মঙ্গলবার (৫ ডিসেম্বর) উগ্র ইহুদিবাদী অবৈধ শরণার্থীদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয়।

উল্লেখ্য, হামাস একটি সন্ত্রাসী সংগঠন ও তারা ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি এই অজুহাতে আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জায় গণহত্যা চালিয়ে এখন পর্যন্ত ১৬ হাজার ২৪৮ এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে ৭ হাজার ১১২ জন শিশু ও ৪ হাজার ৮৮৫জন নারীও অন্তর্ভুক্ত। এছাড়া ৪৩ হাজার ৬১৬ জন ফিলিস্তিনি তাদের ভয়াবহ নৃশংসতা ও বর্বরতার শিকার হয়ে চিকিৎসাহীন অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেননা হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়ে গাজ্জার চিকিৎসা ও স্বাস্থ্যখাতের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। মেডিকেল, মানবিক সহায়তা ও জ্বালানি প্রবেশে তারা সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে। উন্নতমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশের ক্ষেত্রেও দিয়ে রেখেছে নিষেধাজ্ঞা।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ