১৭তম বিশ্ব জ্বালানি ফোরামে অংশ নিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পানি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ ইউনুস আখুন্দজাদা শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে রওনা হয়েছেন। ফোরামে জ্বালানি সহযোগিতা, বিভিন্ন সুযোগ ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে।
শনিবার (১০ অক্টোবর) তিনি রিয়াদের উদ্দেশে রওনা হন। ফোরামে প্রায় ১০০টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই ফোরামে আফগানিস্তানের অংশগ্রহণ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার, অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় এবং জ্বালানি খাতে আন্তর্জাতিক সহযোগিতা আকর্ষণের সুযোগ তৈরি করবে।
সূত্র : আরিয়ানা নিউজ











