spot_img
spot_img

হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত ইসরাইলি মন্ত্রীর ছেলে

গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন ইসরাইলের পার্লামেন্ট সদস্য ও প্রাক্তন সেনা প্রধান গাদি আইজেনকোটের ছেলে গাল মেইর আইসেনকোট।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির জাতীয় ঐক্য পার্টির নেতা বেনি গ্যান্টজ ২৫ বছর বয়সী এই সৈনিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, তিনি গাজ্জার উত্তর অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে হামাসের হাতে নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তেমন বিস্তারিত জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি সৈনিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের মাটিতে হামাসের আকস্মিক অভিযানের পরপরই নেতানিয়াহু সরকারের সঙ্গে যোগ দেন আইজেনকোট ও গ্যান্টজ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ