গাজ্জা উপত্যকায় ঐতিহাসিক ওমারী মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে মসজিদটি প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সেই সঙ্গে এ হামলাকে ‘জঘন্য’ ও ‘বর্বর’ অপরাধ বলে আখ্যা দিয়ে ইসরাইলের নিন্দা জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি।
শুক্রবার, বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে ইসরাইলি বাহিনীর একজন মুখপাত্র কে জিজ্ঞেস করা হলেও তিনি কোন জবাব দেননি।
প্রসঙ্গত, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাযিআল্লাহু আনহুর নামে এ মসজিদটির নামকরণ করা হয়। মসজিদটি অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যে সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম। গত ৭ই অক্টোবরের পর থেকে এই মসজিদটিকে বারবার লক্ষ্য বস্তুতে পরিণত করেছে দখলদার ইসরাইল বাহিনী।
সূত্র: মিডল ইস্ট মনিটর











