spot_img
spot_img

আল আওদা হাসপাতালকে মিলিটারী ব্যারাক বানালো ইসরাইল

আল আওদা হাসপাতালকে মিলিটারী ব্যারাক বানালো বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে একথা জানায় গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, উত্তর গাজ্জার সবচেয়ে বড় ও একমাত্র সচল হাসপাতাল আল আওদাকে মিলিটারী ব্যারাকে পরিণত করেছে ইহুদিবাদী দখলদার ইসরাইল। ৮০জন মেডিকেল স্টাফ, ৪০জন রোগী ও আশ্রয় নেওয়া ১৪০জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি সহ মোট ২৬০ জনকে হাসপাতালটিতে আটক রাখা হয়েছে। খাদ্য, পানীয় ও মেডিসিনের জন্য এক ইউনিট থেকে অপর ইউনিটে যেতে দেওয়া হচ্ছে না এবং সরবরাহও করা হচ্ছে না। সম্প্রতি ৬জন মেডিকেল স্টাফ সহ হাসপাতাল পরিচালক ইউসুফ মুহান্নাকেও গ্রেফতার করে নিয়ে যায় বর্বর ইসরাইলী সেনারা।

উল্লেখ্য, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি।

এছাড়া তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫২ হাজার ৫৮৬ ফিলিস্তিনি।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ