spot_img

গাজ্জায় চলমান যুদ্ধ বিশ্ববাসীর ক্ষেত্রে একটি ‘নৈতিক ব্যর্থতা’: আন্তর্জাতিক রেডক্রস

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধ ও ইসরাইলি গণহত্যা বিশ্ববাসীর ক্ষেত্রে একটি ‘নৈতিক ব্যর্থতা’ বলে এর নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রসের প্রধান মির্জানা স্পোলজারিক। সেই সঙ্গে গাজ্জায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও দখলদার ইসরাইলকে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গাজ্জা উপত্যকা ও ইসরাইল সফরের পর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জানা বলেন, “দুই পক্ষের মধ্যে চুক্তি ছাড়া কোন কিছুই সম্ভব নয়। তাই আমি উভয়পক্ষকে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

প্রসঙ্গত, গত মাসে গাজ্জা উপত্যকায় একটি মানবিক যুদ্ধ বিরতির পর ১ ডিসেম্বর থেকে আবারো প্রচন্ড যুদ্ধ শুরু হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ