spot_img
spot_img

১৭ অক্টোবর হালিশহর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা

হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে হালিশহর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন। আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর।

সংগঠনটির সেক্রেটারি মাওলানা শাহেদুর রহমান এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, সমাজে কুরআনময় সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করছে হালিশহর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর।

তিনি আরও বলেন, ‘ক’ (৫ পারা, অনূর্ধ্ব ১০ বছর), ‘খ’ (১০ পারা, অনূর্ধ্ব ১২ বছর), ‘গ’ (২০ পারা, অনূর্ধ্ব ১৫ বছর) ও ‘ঘ’ (৩০ পারা, অনূর্ধ্ব ১৮ বছর) এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক সবাইকে হালিশহর থানাধীন হিফজ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। এক প্রতিষ্ঠান থেকে একই গ্রুপে সর্বোচ্চ ৭ জন অংশগ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি, জন্মনিবন্ধন, সনদপত্র অথবা প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সত্যায়িত প্রত্যয়নপত্র এবং হুফফাজুল কুরআনের হিফজ প্রতিযোগিতার একটি ফরম সংগ্রহ করতে হবে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফির বিনিময়ে সংগৃহীত ফরমের সঙ্গে উল্লিখিত কাগজপত্র সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি গ্রুপের ১ম থেকে ৭ম স্থান অধিকারী ৭ জনকে সনদপত্র, বিশেষ পুরস্কার ও জেলায় অংশগ্রহণ করার জন্য ইয়েস কার্ড প্রদান করা হবে। সনদপত্রের জন্য সর্বনিম্ন ৬০ নম্বর পেতে হবে।

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা বাহাউদ্দিন ইমামীর উপস্থিতিতে হালিশহর, কে-ব্লক, বায়তুল হাকীম জামে মসজিদ সংলগ্ন দারুল হামদ হিফজ মাদরাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ফলাফলের বিষয়ে বিচারকমণ্ডলীর রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ