spot_img
spot_img

ব্যাপক মহামারীর ঝুঁকিতে গাজ্জা, বাধ্য হয়েই কাঁচা ফসল কাটছেন কৃষকরা

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার ফিলিস্তিনিরা ব্যাপক মহামারীর ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস। সেই সঙ্গে চিকিৎসার অভাবে গাজ্জার পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেন, “গাজ্জায় মহামারির বিশাল ঝুঁকি রয়েছে। আমরা ইতিমধ্যেই এর প্রমাণ দেখতে পাচ্ছি। তাই গাজ্জায় চলমান লড়াই বন্ধ হতে হবে। সেখানে যুদ্ধবিরতি দরকার।”

তিনি আরো বলেন, “গাজ্জার মানুষ ঘুমাতে পারছেন না। এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষতি করে। মানুষ আতঙ্কিত। তারা জানেন না কী হতে চলেছে। গাজায় কোনও নিরাপদ স্থান নেই।”

এদিকে, গাজ্জার দেইর আল-বালাহ এলাকার কৃষকরা বাধ্য হয়ে কাঁচা ফসল কাটা শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে। কারণ গত নভেম্বর থেকে এখানকার কোন বেকারি চালু হয়নি। এছাড়াও গাজ্জায় ইসরাইল কতৃক অবরোধ আরোপের পর থেকে ত্রাণ সরবরাহও প্রায় বন্ধ। যার ফলে অনেকটা অসহায় হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ