spot_img

এখনো সময় আছে সংলাপে বসুন : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ৭ তারিখ অনেক দূরে আছে, কথায় আছে দিল্লি দূর অস্ত। আপনারা ভাবুন, চিন্তা করুন, আলোচনায় বসুন, সংলাপ করুন। এই হিংসাত্মক সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আপনাদেরকে অনুরোধ এই কারণে যে, আপনারা সরকারে আছেন, কাজেই মূল সিদ্ধান্ত গ্রহণের যে দায়িত্ব সেটা কিন্তু সরকারের ওপর বর্তায়।”

শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, আওয়ামী লীগ হয়তো ভয় পাচ্ছে। কারণ আজকে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাবে। তাই তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না। সুতরাং যে যত কথাই বলুক না কেন, মূল কারণ তো এটাই। কিন্তু দেশের স্বার্থে সংঘাত বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে ফিরে আসতে হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে ও মহাসচিব নুরুল আমিন রোকনের সঞ্চালনায় দ্বিবার্ষিক সাধারণ সভায় সাংবাদিক রুহুল আমিন গাজী, এমএ আজিজ, এলাহী নেওয়াজ খান সাজু, আবদুল হাই শিকদার, কামাল উদ্দিন সবুজ, বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গণি চৌধুরী, শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ