spot_img

নফল ওমরাহর অর্থ গাজ্জায় দিলে সওয়াব বেশি হবে : মুফতী তাকী উসমানী

ওমরাহ না করে এর অর্থ  ফিলিস্তিনের মুজাহিদদের দিলে আরও বেশি সওয়াব হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতী ও বিশ্বের অন্যতম প্রধান আলেম জাস্টিস মুফতী তাকী উসমানী।

পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত ‘হুর্‌মতে আকসা কনভেনশনে’ দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমার অভিমত হলো- যারা নফল ওমরাহ আদায়ের নিয়ত করেছেন, তারা ওই অর্থ ফিলিস্তিনের জিহাদে দান করুন। নফল ওমরাহর পরিবর্তে গাজ্জার মুজাহিদদের আর্থিক সাহায্য করলে আরো বেশি সওয়াব হবে।

মুফতী তাকী উসমানী বলেন, ‘মুসলিম বিশ্বের অনেক ভূমি অন্যদের দখলে রয়েছে। কিন্তু ফিলিস্তিনের বিষয়টি ভূমির নয় বা অন্যদের দখল করে রাখার বিষয়ও নয়, এখানে সমস্যা বাইতুল মোকাদ্দাস নিয়ে। ফিলিস্তিনের সমস্যা বাইতুল মোকাদ্দাসের সমস্যা। মুসলিম উম্মাহর ওপর ফরজ হচ্ছে ইহুদীদের হাত থেকে বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করা। কারণ বিষয়টি আমাদের প্রথম কেবলাকে কেন্দ্র করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ