spot_img
spot_img

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

সম্মেলনে দেওয়া বক্তব্যে অনতিবিলম্বে কাদিয়ানী সম্প্রদায় আয়োজিত কথতি সালানা জলছা বন্ধ করার দাবি জানান মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

সম্মেলনে বক্তব্য রাখেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা এমদাদুল হক শায়খে বালিয়া, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা বশির আহমদ, মুফতি নেছার আহমদ, হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা নুরুল হক হামিদী, মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাওলানা মাহমুদুল আলম পঞ্চগড়, মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী, মাওলানা আবু জাফর কাসেমী, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মহাসচিব মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আবদুল গাফফার, কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি ইমরানুল বারী সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, সেক্রেটারি মাওলানা শফিক সাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হামিদী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সানাউল্লাহ খান প্রমুখ।

সম্মেলন থেকে ৪ দফা দাবি জানানো হয়।

১. অনতিবিলম্বে পঞ্চগড়ে কাদিয়ানীদের আগামী ২৩ ২৪ ও ২৫ ফেব্রুয়ারির কথিত ‘সালানা জলসা’ বন্ধ করতে হবে।

২. ১৯৯৩ সালে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আব্দুল জলিল ও বিচারপতি মোঃ ফজলুল করীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইনের দৃষ্টিতে কাদিয়ানীরা অমুসলিম বলে যে রায় প্রদান করেছেন অতি সত্ত্বর তা জাতীয় সংসদে বিল পাস করে কাদিয়ানীদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে।

৩. ইসলামের নামে তাদের সকল প্রকাশনা, প্রচার ও প্রচারণা নিষিদ্ধ করতে হবে।

৪. ইসলামী পরিভাষা ব্যবহার করা অমুসলিমদের জন্য সম্পূর্ণ অবৈধ। অতএব ইসলামের সকল পরিভাষা যেমন কালিমা, নামাজ, রোজা, হজ্ব, মসজিদ, আযান, ইকামাত, নবী, মাহদী, মাসীহ, খিলাফত ইত্যাদি তাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে।

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ