spot_img

পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম নওয়াজ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী হচ্ছেন পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দলটির সাবেক মন্ত্রী রানা তানবির হোসেন এ তথ্য জানিয়েছেন।

তাছাড়া নওয়াজ শরিফ দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তার ভাই শাহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছেন। শাহবাজ বর্তমানে দলটির প্রেসিডেন্ট। এর আগের জোট সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে, বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন।

অন্যদিকে, তেইরিক-ই-ইনাসাফের ইনফরমেশন সেক্রেটারি রৌফ হাসান দাবি করেছেন, রাতের আধাঁরে ইমরান খানের ম্যানডেট চুরি করা হয়েছে। পাকিস্তানকে আরও অস্থিতিশীলতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ