spot_img

পাকিস্তানের নির্বাচন বাতিল চেয়ে রিট; সোমবার শুনানি

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা বাতিল চেয়ে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের হয়েছে।

আগামী সোমবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মুহাম্মাদ আলী মাজহার এবং বিচারপতি মোশারাত হিলালি।
পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন-ইসিপি এবং ফেডারেল সরকারকে বিবাদী করা হয়েছে।

আলী খান নামে এক নাগরিক ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।

“নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে” বিচার বিভাগের তত্ত্বাবধানে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন তিনি। এছাড়া, এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনের উপর স্থগিতাদেশ চেয়েছেন আলী খান।

গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসন, নওয়াজ শরীফের মুসলিম লীগ ৭৫টি এবং পিপিপি ৫৪টি আসন লাভ করে। পিটিআইসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পরাজিত প্রার্থীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ