spot_img

কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ইমরান খান

পৃথক তিনটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)-এর প্রধান ইমরান খানকে কিছুদিন আগে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসব কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ইমরান।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইমরানের আইনজীবী লতিফ খোসা সাংবাদিকদের এ তথ্য জানান।

এরপর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে লতিফ খোসা বলেন, গোপন তারবার্তা ফাঁস (সাইফার) এবং তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ডের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্ট এবং ‘অনৈসলামিক’ বিয়ের কারাদণ্ডের বিরুদ্ধে একটি বিচারিক আদালতে আপিল করা হয়েছে।

২০২৩ সালের আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় কোষাগার তোশাখানায় থাকা উপহার নিয়ে সেগুলো বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এরপর জানুয়ারিতে এই তোশাখানা মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এরপর গোপন তারবার্তা ফাঁসের মামলায় ইমরান খানকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় অভিযোগ করা হয়, মার্কিন দূতাবাস থেকে পাঠানো সরকারি গোপন নথি ফাঁস করেছেন ইমরান। এরমাধ্যমে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন তিনি।

এই দুই মামলার রেশ কাটতে না কাটতেই বর্তমান স্ত্রী বুশরা বিবিরি সঙ্গে ‘অনৈসলামিক’ বিয়ের অভিযোগ তুলে ইমরান ও তার স্ত্রীকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র: জুরিস্ট

spot_img
spot_img
spot_img

সর্বশেষ