spot_img

জোট গঠনে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাথে চুক্তি করল পিটিআই

জোট গঠনে ইসলামপন্থী রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সাথে চুক্তি করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে গহর আলী খান বিষয়টি নিষ্চিত করে করে বলেন, এই চুক্তির বিষয়টি আজই (সোমবার) পাকিস্তানের জাতীয় নির্বাচন কমিশনে (ইসিপি) দাখিল করা হবে। জাতীয় পরিষদে ৭০টি এবং সারা দেশে ২২৭টি সংরক্ষিত আসন রয়েছে। এসব আসন শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মাঝে বণ্টন করা হয়।

গহর খান বলেন, এমন পরিস্থিতিতে আমাদের সংরক্ষিত আসন নিশ্চিত করার লক্ষ্যে আমরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছি। এই চুক্তি অনুযায়ী, আমাদের দলের সমর্থিত বিজয়ী প্রার্থীরা এসআইসিতে যোগদান করবেন। আমরা ইসিপির কাছে এই চুক্তির নথিপত্র উপস্থাপন করবো।

তিনি বলেন, দলের শক্তি ও আইন অনুযায়ী সংরক্ষিত আসনের প্রাপ্তি নিশ্চিত করতে আমরা ইসিপির কাছে আবেদন করবো। গহর খান বলেন, পিটিআই সমর্থিত প্রার্থীদের মধ্যে যারা জাতীয় পরিষদ, খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে বিজয়ী হয়েছেন, তারা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন।

পিটিআইয়ের এই নেতা বলেন, পিটিআইয়ের প্রার্থীরা আমাদের কাছে তাদের হলফনামা জমা দিয়েছেন এবং তাদের সম্মতিতে আজ আমরা ঘোষণা করছি যে, পিটিআই-সমর্থিত স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগদান করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ