spot_img
spot_img

বেইলি রোডে আগুন; ভবনে আটকা পড়েছেন অনেকে

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে। ওই ভবনে কয়েকজন আটকা পড়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট পৌঁছায়।

পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

পুলিশের রমনা জোনের সহকারী মোহাম্মদ সালমান ফার্সী জানিয়েছেন, বহুতল ওই ভবনের উপরে তলাগুলোর বাসিন্দারা আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ