spot_img
spot_img

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাবির বটতলায় কুরআনের আসর

প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি সাহিত্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে কুরআন তিলাওয়াতের আসর।

রোববার (১০ মার্চ) বটতলায় এই তেলাওয়াত আসরের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে আরবি সাহিত্য পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ করা হয়।

মহিমান্বিত রমজানকে স্বাগত জানিয়ে পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউনুছ শামিম বলেন, রমজান মুসলিমদের পুনর্জাগরণের মাস। আত্মশুদ্ধির এই মাসের অসংখ্য ফজিলতের মধ্যে অন্যতম হলো, এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। তাই কোরআন অবতীর্ণের মাসকে কোরআন তিলাওয়াতের মাধ্যমেই স্বাগত জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

পরিষদের সভাপতি আশিক বিল্লাহ বলেন, আল্লাহর রহমতে আমরা কোরআনের মাসকে কোরআন তেলাওয়াতের আবেশে স্বাগত জানিয়েছি। রমজান কেন্দ্রীক আবেগ সকল মুসলমানদের, সেই আবেগকে কোরআনের রস আস্বাদনের মাধ্যমে ফলপ্রসূ করে তোলার আহ্বান জানিয়েই আমাদের এই ছোট্ট পরিসরের কোরআন তেলাওয়াতের আসর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ