গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ৮৮ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) হামাস পরিচালিত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদের এই সংখ্যা জানিয়েছে।
এর ফলে জ্জায় পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান ইসরাইলী আগ্রাসনে শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ২৭২ জন।
গাজ্জায় ইসরাইলী আগ্রাসনের চিত্র তুলে ধরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের পৃথক পৃথক হামলায় সারাদিনে ৮৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন ১৩৫ জন।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলের সর্বশেষ হামলায় গাজ্জাজুড়ে কয়েক ডজন বেসামরিক মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। এদের মধ্যে চার শিশু রয়েছে।
সূত্র : আল-জাজিরা











