spot_img
spot_img

গাজ্জায় খুব শীঘ্রই যুদ্ধবিরতির আশা করছে‌ ইউরোপীয় ইউনিয়ন

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় খুব শীঘ্রই একটি যুদ্ধবিরতির মাধ্যমে চলমান সংঘাতের সমাপ্তি ঘটবে বলে আশা করছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

স্পেনের পাবলিক রেডিও আরএনই’তে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করছেন তিনি।

জোসেফ বোরেল বলেন, “গাজ্জায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আমরা সকলেই আশা করছি খুব শীঘ্রই একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো যাবে।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন বোরেল। এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সাথে একটি বৈঠক করেন তিনি।

এ বৈঠকের বিষয়ে রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ বিরতির জন্য হামাসের কাছে থাকা ইসরাইলি যুদ্ধ বন্দিদের মুক্তির উপর জোর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গাজ্জায় আরো বেশি মানবিক সহায়তা প্রদানের চলমান চেষ্টার বিষয়ে তিনি বলেন, “যুদ্ধ শুরু হওয়ার আগে ৫০০ ট্রাক মানবিক সহায়তা গাজ্জায় প্রবেশ করত। যদি এখানে অন্য কোন উপায় না থাকে, তাহলে সমুদ্রপথ বেছে নেওয়া উচিত।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ