spot_img

আগেই সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পক্ষ থেকে আগেই সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দুই বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়েছিল, তাই বিএসএফ গুলি করে। বিজিবি এর প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনায় এখনও কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে জানান মন্ত্রী।

এদিকে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে জিম্মি নাবিকদের উদ্ধার ও জাহাজ ফেরত আনার বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ