spot_img
spot_img

গাজ্জার পথে ৪০০ টন ত্রাণ; যথেষ্ট নয় বলছেন মানবতাবাদীরা

গাজ্জার খাদ্য সঙ্কট নিয়ে উদ্বেগ বৃদ্ধির মধ্যে, শনিবার তিনটি জাহাজের আরো একটি বহর, সাইপ্রাসের একটি বন্দর থেকে ৪০০ টন খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে গাজ্জার উদ্দেশে রওনা দিয়েছে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন চ্যারিটি জানিয়েছে, দুটি জাহাজ এবং একটি বার্জের মাধ্যমে সরবরাহ করা চাল, পাস্তা, ময়দা, ডাল, টিনজাত সবজি এবং প্রোটিনের মতো সাহায্য সামগ্রীগুলোতে ১০ লাখের বেশি ইউনিট (১০ লাখ মিল) খাবার প্রস্তুত করা যাবে।

এছাড়া ঐতিহ্যগতভাবে পবিত্র রমজান মাসে প্রতিদিনের ইফতারের জন্য এই চালানে খেজুর রয়েছে। জাহাজগুলো কবে গাজ্জায় পৌঁছাবে তা এখনো নিশ্চিত নয়।

এ মাসের শুরুতে, প্রথম চালানে একটি জাহাজে করে ২০০ টন খাবার, পানি ও অন্যান্য সহায়তা পাঠানো হয়েছিল।

চলতি মাসের শুরুতেই গাজ্জার বিধ্বস্ত ও বিচ্ছিন্ন উত্তরাঞ্চলে সম্ভাব্য দুর্ভিক্ষ হতে পারে বলে জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলো সতর্ক করেছিল।

মানবিক সহায়তা কর্মকর্তারা বলছেন, কেবল সমুদ্র ও আকাশপথে ত্রান সরবরাহ যথেষ্ট নয়। সড়কপথে আরো বেশি ত্রাণ সরবরাহের ব্যবস্থা নেয়ার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন তার।

জাতিসংঘের শীর্ষ আদালত ইসরাইলকে আরো স্থলপথ খুলে দেয়ার জন্য বলেছে। আর এই সঙ্কট মোকাবেলায় অন্যান্য ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ