spot_img
spot_img

গাজ্জায় এখন পর্যন্ত ইসরাইলী বাহিনীর ৬০০ সদস্য নিহত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় গাজ্জায় প্রায় ৩৩ হাজার মানুষ শহীদ হয়েছে। আহত হয়েছে ৭৫ হাজারের বেশি। আর এই সময়ের মধ্যে গাজ্জায় ইসরাইলী বাহিনীর ৬০০ সদস্য নিহত হয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল) ইসরাইলী বাহিনী এক বিবৃতিতে সেনা নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজ্জায় এখন পর্যন্ত ইসরাইলী বাহিনীর ৬০০ সদস্য নিহত হয়েছে।

বিবৃতিতে বলা আরও হয়, গাজ্জায় সর্বশেষ নিহত ইসরাইলী বাহিনীর সদস্যের নাম নাদাভ কোহেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে গাজ্জায় ইসরাইলী নিহত সেনার সংখ্যা ৬০০ পূর্ণ হয়েছে।

এদিকে, গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে—অঞ্চলটিতে গত ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলী হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮২ জনে। এই সময়ের মধ্যে ইসরাইলী বাহিনীর হামলায় আহত হয়েছে আরও অন্তত ৭৫ হাজার ২৯৮ জন ফিলিস্তিনি।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ