spot_img

গৃহবন্দি স্ত্রীকে বিষ খাওয়ানোর অভিযোগ ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান অভিযোগ করে বলেছেন, তার স্ত্রী বুশরা বিবিকে বন্দিদশায় বিষ খাওয়ানো হয়েছিল।

মঙ্গলবার (২ এপ্রিল) একাধিক মামলায় জেলবন্দি ইমরান খান এই অভিযোগ করেন।

তোষাখানা মামলায় বুশরা বিবিকে তার ব্যক্তিগত বাসভবনে বন্দি করার সময় বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ইমরান খানের।

পরে ওই বাসভবনটি একটি সাব-জেলে পরিণত করার নির্দেশিকা জারি করে পাকিস্তান সরকার। এখনও সেখানেই বন্দি আছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।

ইমরান খান মঙ্গলবার আদিয়ালা জেলে একটি মামলার শুনানির সময় জানান, তার স্ত্রীর ত্বক এবং জিহ্বায় এখনও বিষের পার্শ্বপ্রতিক্রিয়ার চিহ্ন রয়েছে।

বিচারক নাসির জাভেদ রানার উদ্দেশে ইমরান বলেন, “আমার স্ত্রীর যদি কোনও ক্ষতি হয়, তার জন্য পাকিস্তান সেনাপ্রধান (জেনারেল আসিম মুনির) এবং তার বাহিনীকে দায়ী করা উচিত। কারণ তারাই সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন।”

সূত্র: দ্য নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ