spot_img
spot_img

গাজ্জায় এক কোটি লিটার জ্বালানি তেল পাঠাচ্ছে ইরাক

ফিলিস্তিনের গাজ্জায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক। রোববার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, গাজ্জার বাসিন্দাদের জন্য তার দেশ এক কোটি লিটার জ্বালানি পাঠাবে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজ্জার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক।

গাজ্জা উপত্যকায় ছয় মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর গণহত্যার কারনে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে সেখানকার হাসপাতাল, পানি ব্যবস্থাপনা, বেকারি ও ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ