spot_img

আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বাকশাল কায়েম করেছে : ফখরুল

বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, বর্তমান যারা ক্ষমতায় আছে তারা ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। একবার ১৯৭৫ সালে বাকশাল করেছিল, এখন আবার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। নির্বাচন থাকলেই তো বিরোধী দল আসবে ‌কিন্তু সে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে তারা আবারও বাকশাল কায়েম করছে।

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদ‌রের রুহিয়ায় জেলা বিএনপির সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনীতি শুধু বিএনপির জন্য নয়। গোটা দেশ ও জাতি আজ বিপদের সম্মুখীন। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। যেন আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারি। অথচ আজ ৫৩ বছর পরে দুঃখের সঙ্গে বলতে হয় সে রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারিনি।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, অ্যাড. আব্দুল হালিম প্রমুখ ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ