spot_img
spot_img

ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক

ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক। তিনি অনেক দিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন। অবশেষে ইসলাম ধর্মেই সে শান্তি খুঁজে পান বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ এপ্রিল) স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর শত শত মুসল্লির সামনে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বিখ্যাত ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক।

ডনি রোয়েলভিঙ্কের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, তিনি একটি মসজিদের ভেতরে কালিমায়ে শাহাদাত পড়ছেন।

ক্যাপশনে তিনি লেখেন, আমি জানি আপনারা আমাকে ফলো করেন। আপনারা জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুসারে, ২০১৫ থেকে ২০৬০ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা সামগ্রিক বিশ্বের জনসংখ্যার দ্বিগুণেরও বেশি হারে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম হবে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম।

সূত্র : দ্য টেলিগ্রাফ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ