spot_img
spot_img

আমেরিকা থেকে জ্বালানি তেল কিনতে রাজি হয়েছে চীন, দাবি ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা থেকে জ্বালানি তেল কিনতে রাজি হয়েছে চীন।

বৃহস্পতিবার (১৪ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, চীন আমেরিকা থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছে। আমরা চীনা জাহাজগুলোকে টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কায় পাঠানো শুরু করবো।

তিনি বলেন, জ্বালানিই চীনের সবচেয়ে বেশি প্রয়োজন। আর আমাদের কাছে সীমাহীন জ্বালানি রয়েছে।

এদিকে, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, এবারের বাণিজ্য আলোচনা গতবারের চেয়ে ভালো হয়েছে।

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, এই আলোচনা আগেরবার সই হওয়া ৩৬টি চুক্তির তুলনায় অনেক বড়।

ট্রাম্প বলেন, চীন আমেরিকার বিপুল পরিমাণ কৃষিপণ্য কিনবে, যেমন সয়াবিন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি ট্রাম্পের কাছে জানতে চান, চীন আমেরিকার কাছ থেকে কী চায়। জবাবে ট্রাম্প বলেন, আলোচনার জন্য অনেক বিষয় আছে, অনেক কিছু। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ