spot_img

রাবেতার সিনিয়র রোকন নির্বাচিত হলেন মাওলানা ফজলুর রহমান

মুসলিম ওয়ার্ল্ড লীগ নামে পরিচিত রাবেতাতুল আলামিল ইসলামীর সিনিয়র সদস্য নির্বাচিত হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)-এর সভাপতি মাওলানা ফজলুর রহমান।

মঙ্গলবার সংস্থাটির সুপ্রিম কাউন্সিলের ৪৬ অধিবেশনে তাকে কেন্দ্রীয় নেতৃত্বের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়।

এবিষয়ে জমিয়ত মুখপাত্র মাওলানা মুহাম্মদ আমজাদ খান বলেন, রাবেতা মহাসচিব শায়েখ ড. মুহাম্মদ আব্দুল করিম ঈসা, সৌদির প্রধান মুফতী ও সংস্থাটির সুপ্রিম কাউন্সিলের প্রধান শায়েখ আব্দুল আজিজ বিন আলে শায়েখ ও মসজিদে হারাম ও মসজিদে নববীর শরীয়াহ বিভাগের প্রধান ও রাবেতা সুপ্রিম কাউন্সিলের অন্যতম সদস্য শায়েখ ড. আব্দুর রহমান সুদাইস সহ আরো অন্যান্যদের উপস্থিতিতে মাওলানা ফজলুর রহমানকে রাবেতার সিনিয়র সদস্য হিসেবে নির্বাচিত করে সংস্থার সুপ্রিম কাউন্সিল।

উল্লেখ্য, সৌদির রাজধানী রিয়াদে মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুসলিমদের ঐক্য ও গাজ্জা ইস্যুতে রাবেতাতুল আলমিল ইসলামীর সুপ্রিম কাউন্সিলের ৪৬তম অধিবেশন অনুষ্ঠিত হয়।

সূত্র: ডেইলি জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ