spot_img

শাহবাজ শরিফের বক্তব্য শুনে বিএনপির লজ্জা পাওয়া উচিত : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত।

শেখ জামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর বনানীতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে।

এর আগে শনিবার জাতীয় পার্টির মহাসচিব জিএম কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি প্রভাবশালী দেশের চাপ ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ