spot_img
spot_img

যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৪৯৬ চিকিৎসাকর্মীকে হত্যা করেছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি কারাগারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফিলিস্তিনি চিকিৎসক ড. আদনান আল-বারাশ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজ্জার বিরুদ্ধে ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে মোট ৪৯৬ জন চিকিৎসাকর্মী শহীদ হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় দেড় হাজার স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং ৩০৯ জন ইসরাইলী কারাগারে বন্দী রয়েছেন।

ফিলিস্তিনি মন্ত্রণালয় বলেছে, কারাগারে বন্দীদের, বিশেষ করে গাজ্জা উপত্যকা থেকে গ্রেফতারকৃতদের সম্পূর্ণ গোপনীয়ভাবে হত্যা করছে ইসরাইল। সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার ড. আল-বারাশ।

বিবৃতিতে ইসরাইলের হাতে আটক বন্দীদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বাস্থ্য ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

৫০ বছর বয়সী আদনান আল-বারাশ গাজ্জা সিটির আল-শিফা হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ছিলেন। গত ডিসেম্বরে উত্তর গাজার আল-আদওয়া হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় ইসরাইলী বাহিনী তাকে আটক করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ