spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতি অনিশ্চিত; রাফায় হামলার ঘোষণা ইসরাইলের

ফিলিস্তিনের গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাবে হামাস রাজি হলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গাজ্জার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সোমবার মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা গাজ্জা যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে। কিন্তু ইসরাইল বলেছে, এই প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এবং চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনার পাশাপাশি রাফায় হামলার ঘোষণা দিয়েছে দেশটি।

এর আগে সোমবার দখলদার ইসরাইলী বাহিনী গাজ্জার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফাহতে আকাশ ও স্থল থেকে আক্রমণ চালায় এবং শহরের কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। মূলত গাজ্জার এই শহরটি এখন ১৪ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ