spot_img

জেলা-মহানগরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করলেন মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা-মহানগরের দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সোমবার (০৬ মে) রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা মামুনুল হক সংগঠনের জেলা-মহানগরের দায়িত্বশীলদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘ তিন বছর জুলুম নির্যাতনের মধ্যে‌ও সংগঠনের কাজকে গতিশীল রাখায় দায়িত্বশীলদের শুকরিয়া আদায় করেন।

সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায়উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা শরীফ সাইদুর রহমান, প্রশিক্ষণ ও বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, মজলিসে খাসের সদস্য কারী হুসাইন আহমাদ, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, মুফতি ওয়ালীউল্লাহ মাহমুদ, মুফতি আনোয়ার মাহমুদ, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীনসহ সারাদেশের জেলা মহানগরীর দায়িত্বশীলবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ