spot_img

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আরব সাগর লাগোয়া শহর গোয়াদরে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় সেলুনের সাত কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে একজন।

বুধবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে গোয়াদরের সুরবন্দর জেলার একটি আবাসিক ভবনে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বন্দুকধারীরা।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলেছেন, সেলুনে কর্মরত ওই শ্রমিকরা রাতে ঘুমিয়েছিলেন। সেই সময় বন্দুকধারীরা বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সাতজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

গোয়াদরের জ্যেষ্ঠ পুলিশ সুপার জোহাইব মহসিন বলেছেন, রাত ৩টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা গোয়াদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সুরবন্দরের একটি সেলুনে কাজ করতেন।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ