spot_img
spot_img

ইসরাইলের পূর্ণ মাত্রার অভিযানেও হামাস নির্মূল হবে না: ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী পূর্ণ মাত্রার স্থল হামলা চালালেও হামাসকে নির্মূল করা সম্ভব হবে না। বরং তা হামাসকে একত্রিত হতে ও পরিস্থিতি আরও জটিল করে তুলবে।

রোববার (১২ মে) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির “মিট দ্য প্রেস” শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ব্লিঙ্কেন বলেন, ইসরাইল এমন একটি অবস্থানে রয়েছে যা হামাসের বাকি সদস্যদের পুনঃসংঠিত হতে সাহায্য করবে। আবার ইসরাইলী বাহিনী যদি রাফা শহর ছেড়ে চলে যায়, তাহলে হামাস আবারও এই এলাকা নিজেদের দখলে নিয়ে নেবে।

আরেক মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের “ফেস দ্য নেশন” অনুষ্ঠানে তিনি বলেন, আমেরিকা বিশ্বাস করে যে ইসরাইলকে এখন গাজ্জা থেকে বেরিয়ে আসা দরকার।

তিনি বলেন, আমরা দেখেছি, ইসরাইল উত্তর গাজ্জায় পূর্ণ মাত্রার স্থল অভিযান চালানোর পরও হামাস সেখানে ফিরে এসেছে। এমনকি, খান ইউনিসেও সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা একত্রিত হচ্ছেন। সুতরাং ইসরাইল রাফায় তাদের সর্বাত্মক শক্তি কাজে লাগালেও হামাসকে নির্মূল করা অসম্ভব। দেখা যাবে, হাজার হাজার সশস্ত্র হামাস সদস্য বাকি রয়ে গেছেন।

ব্লিঙ্কেন বলেন, গাজ্জায় হামলা চালাতে ইসরাইল যে মার্কিন অস্ত্র ব্যবহার করেছে, তা আমেরিকার নজরে এসেছে। ইসরাইলী হামলার ফলে গাজার হাজার হাজার নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা এরই মধ্যে ৩৫ হাজার ছাড়িয়েছে। ইসরাইল সম্ভবত আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, রাফায় হামলা চালানোর পরিবর্তে, ইসরাইলের উচিত একটি বিশ্বাসযোগ্য যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করা।

সূত্র: এনবিসি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ