spot_img
spot_img

গাজ্জায় শরণার্থী শিবিরে ইসরাইলী বিমান হামলা; শিশুসহ নিহত ১৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৪ জন শহীধ হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরাইল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলী বাহিনী বিমান হামলা চালানোর পরে ১৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে।

গাজ্জার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা বলেছে, বিমান হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। নুসেইরাত শরণার্থী শিবিরের দক্ষিণ অংশে একটি তিনতলা বাড়িতে ইসরাইল ওই বিমান হামলা চালায়।

এদিকে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, গত অক্টোবর থেকে গাজ্জা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৫ হাজার ৯১ জনে পৌঁছেছে। হামলায় অন্তত ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছেন বলেও মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে।

ইসরাইলী হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৭ জন শহীদ এবং আরও ৮২ জন আহত হয়েছেন উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, অনেক লোক এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ