spot_img
spot_img

গাজ্জায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইহুদিবাদীরা; করছে ভাঙচুর-লুটপাট

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ইহুদিবাদীরা এবার গাজ্জায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। যাদের মধ্যে অধিকৃত পশ্চিত তীরে বসতি স্থাপন করা ইহুদিরাও রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি ও ভিডিওতে দেখা যায়, গাজ্জার জন্য পাঠানো ত্রাণের লরি আটকে দিয়ে সেগুলো লুটপাট এবং ত্রাণের প্যাকেট রাস্তায় ছুড়ে নষ্টও করছে ইহুদিবাদীরা। তারা ভিড় করে ত্রাণের লরি আটকে ত্রাণের বাক্সগুলো খুলছে এবং খাবারের প্যাকেট মাটিতে ছুড়ে ফেলে পা দিয়ে মাড়িয়ে দিচ্ছে। ওই ভিড়ের মধ্যে শিশুদেরও এসব করতে দেখা গেছে।

ত্রাণ নষ্ট করা একজন ইহুদিবাদী বলেন, গাজ্জায় ত্রাণ প্রবেশ বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র এভাবেই আমরা জিততে পারবো।

অন্য একটি ভিডিওতে আটকে পড়া লরির মধ্যে একটিতে আগুন জ্বলতে দেখা গেছে।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, পশ্চিম তীরে অন্তত দুইজন লরি চালককে টেনেহিঁচড়ে লরির কেবিন থেকে নামিয়ে মারধরও করা হয়েছে। এ ধরণের ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার কথা বলেছেন লরি চালকরা।

আদেল আমরো নামে একজন লরি চালক জানান, ক্রসিং পয়েন্টে যেতে আমি রীতিমত আতঙ্ক বোধ করছি। আমার মনে হচ্ছে আমাকে মেরে ফেলা হতে পারে।

তিনি আরও জানান, আমরা এখন প্রধান সড়ক ছেড়ে পার্শ্ববর্তী সড়ক দিয়ে চলাচলের চেষ্টা করছি। যেসব রাস্তা প্রধান সড়ক থেকে বেশ খানিকটা দূরে। বসতি স্থাপনকারীরা যে রকম আক্রমণাত্মক হয়ে উঠেছে তাতে আমরা রীতিমত ভীত হয়ে পড়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ