spot_img
spot_img

গাজ্জায় ইসরাইলী বোমা হামলা থামছে না; শহীদ ৩৬ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। ইসরাইলী বর্বর এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা বিরতিহীন ইসরাইলী হামলায় গাজ্জায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৫০ জনে পৌঁছেছে।

সোমবার (২৮ মে) অবরুদ্ধ ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮১ হাজারের বেশি ফিলিস্তিনি।

মন্ত্রণালয় আরও বলেছে, ইসরাইলী বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজ্জায় পরিবারগুলোর বিরুদ্ধে সাতটি গণহত্যা চালিয়েছে। এতে ৩৩ জন নিহত এবং আরও ৩৮৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ