spot_img
spot_img

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ইউরোপের প্রভাবশালী তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের প্রভাবশালী তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এই ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বেড়ে দায়িয়েছে ১৪৭টি।

১৯৬৭ সালের আগের সীমানাকে বহাল রেখে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। আর জেরুজালেমকে ইসরাইল ও ফিলিস্তিন উভয়ের রাজধানী হিসেবে মানবে দেশ তিনটি। এ পদক্ষেপে ফিলিস্তিন নিয়ে কূটনৈতিক প্রটোকলেও পরিবর্তন আসবে। পশ্চিমতীরে দেশ তিনটির প্রতিনিধিদের কার্যালয় উন্নীত হবে পূর্ণ দূতাবাসে।

স্পেনের স্বীকৃতি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্পেন। ‘ন্যায়বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ’ হিসেবে এই স্বীকৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজে।

মঙ্গলবার (২৮ মে) মন্ত্রিসভা ভোটের আগে পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

স্প্যানিশ সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া ঘোষণা করেছেন, মন্ত্রিসভা ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে’, যার ‘একটি উদ্দেশ্য ছিল: ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।’

স্প্যানিশ প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে ‘একটি ঐতিহাসিক ন্যায়বিচারের বিষয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি বসবাস করা।’

আয়ারল্যান্ডের স্বীকৃতি

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দিয়েছে আয়ারল্যান্ড সরকার।

মঙ্গলবার (২৮ মে) সকালে মন্ত্রিসভার বৈঠকে সরকার এই স্বীকৃতির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এতে বলা হয়, ‘সরকার ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ডাবলিন ও রামাল্লার মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। রামাল্লায় আয়ারল্যান্ডের পূর্ণ দূতাবাস স্থাপনের সঙ্গে সেখানে একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে।’

নরওয়ের স্বীকৃতি

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইদে বলেন, ‘৩০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের সবচেয়ে সাহসী রক্ষকদের মধ্যে একটি নরওয়ে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ